ঢাকাশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১ ও আহত-১-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৪, ২০২২ ১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ নাছির উদ্দিন (বিশেষ প্রতিনিধি) কচুয়া-

চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের ডুমুরিয়া বড় বাড়ী সংলগ্ন এলাকায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিলম পাটোয়ারী (৩২)নিহত হয়েছেন এবং আজাদ গাজী (৩০) নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
নিহত নিলম পাটোয়ারী ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের মুহিত পাটোয়ারীর ছেলে ও আহত আজাদ গাজী চাঁদপুরের ইচুলী ঘাট এলাকার বাচ্চু মিয়ার ছেলে। নিহত নিলম পাটোয়ারীর সাথে ঘুরতে আসা অপর মোটরসাকেল চালক রাশেদ হাসান জানান, আমরা চাঁদপুর থেকে কচুয়ায় ঘুরতে আসি। চাঁদপুরে ফিরে যাওয়ার সময় ডুমুরিয়া নামক স্থানে হাজীগঞ্জ থেকে আসা একটি বেপোরোয়া গতির বালুবাহী ট্রাকের সাথে আমার বন্ধু নিলমের মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়।
নিলম ও আজাদকে আমরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিলমকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত আজাদকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।নিহত নিলম পাটোয়ারী সদ্য বিবাহিত ছিলেন।

নিহতের রূপসা বাজারে ফোম ও পর্দার দোকান রয়েছে। কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহীম খলিল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাকটি জব্দ করি এবং নিহতের লাশ উদ্ধার করেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Don`t copy text!