ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও যুব সমাবেশ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শোলগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও যুব র‌্যালি বের করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা,যুব ঋনের চেক,শ্রেষ্ঠ যুব সংগঠনকে ক্রেষ্ট প্রদান ও প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,ওসি তদন্ত হারুন অর রশিদ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ। এসময় উপজেলা পর্যায়ে এসএস ফাউন্ডেশন শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সুজন পোদ্দার ও আলোর মশালের সভাপতি শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ওমর ফারুক সায়েমকে সনদপত্র গ্রহন করেন।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা,সাংবাদিক,জনপ্রতিনিধি,সুধীজন ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কচুয়া: কচুয়ায় জাতীয় যুব দিবসে র‌্যালি।

Don`t copy text!