ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ২৭, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হারুনুর রশিদ

কচুয়া প্রতিনিধি

​চাঁদপুরের কচুয়া উপজেলার বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ঘোষিত বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা, সচেতনতামূলক আলোচনা, লিফলেট বিতরণ এবং ‘নো স্মোকিং’ সাইন হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​এ বছরের প্রতিপাদ্য ছিল, “আকর্ষণের মুখোশ উন্মোচন: নিকোটিন ও তামাক আসক্তি মোকাবিলা করি।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তামাক ও নিকোটিন শিল্পের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ে আরসিডিএস ও তামাকবিরোধী জোটের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে তামাকের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়। একই সঙ্গে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, স্কুল ও মাদ্রাসায় স্থাপনের জন্য ‘নো স্মোকিং’ সাইন হস্তান্তর করা হয়।

​মতবিনিময় সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার কে. এম. সোহেল রানা বলেন, তামাক ও মাদক প্রতিরোধে স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

​অনুষ্ঠানে আরসিডিএসের নির্বাহী পরিচালক মুহাম্মদ সাদেক সফিউল্লাহ “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” শীর্ষক আলোচনায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২৬-এর গুরুত্বপূর্ণ ধারাগুলো তুলে ধরেন। তিনি মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং অনুষ্ঠান শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রতিনিধিদের হাতে ‘নো স্মোকিং’ সাইন হস্তান্তর করেন।

​এ সময় আরও বক্তব্য দেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আহসান উল্লাহ, সমাজসেবক আলী হোসেন শিকদার, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম, আটমোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফসা আক্তার, এবং সাপ্তাহিক শিকড় সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু প্রমুখ।

​এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আহসান উল্লাহ বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলোকে তামাক সেবনমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন।

Don`t copy text!