ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, দক্ষ শিক্ষক ও মানবসম্পদ উন্নয়নে কচুয়ার শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ২৫, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হারুনুর রশিদ, কচুয়া প্রতিনিধি:

​যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, দক্ষ শিক্ষক এবং মানবসম্পদ উন্নয়নের লক্ষে কচুয়ার শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রীর এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, শাহাজালাল ল্যাব অ্যান্ড অ্যাপার্টমেন্ট কোং লিমিটেডের চেয়ারম্যান এবং রিহ্যাব বাংলাদেশের স্ট্যান্ডিং কমিটির সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এ. এফ. এম. নশির আলম মিয়া (নওশের) এবং আইনগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল বারীর (বারেক) যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • ​আহমেদ জিয়াউর রহমান, জেলা প্রশাসক, চাঁদপুর।
  • ​মো. মিজানুর রহমান, পুলিশ সুপার, চাঁদপুর।
  • ​মাসুদ এলাহী সুভাষ, সাধারণ সম্পাদক, কচুয়া উপজেলা বিএনপি, চাঁদপুর।
  • ​ইঞ্জিনিয়ার এমরান হোসেন কামাল, সহ-সভাপতি, কচুয়া মনোহরপুর ফাজিল ডিগ্রি কলেজ।
  • ​প্রফেসর মো. আহসান পারভেজ, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
  • ​মো. খায়রুল আবেদীন স্বপন, সভাপতি, কচুয়া উপজেলা বিএনপি।
  • ​প্রফেসর আব্দুল ওয়াদুদ মজুমদার, শিক্ষা বিষয়ক সম্পাদক, কচুয়া উপজেলা বিএনপি।

আলোচনায় অংশগ্রহণকারী বক্তাগণ:

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমান উল্যাহ, তেতৈয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বিতারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মনির হোসেন, কচুয়া এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন চৌধুরী, কচুয়া পলিটেকনিক্যাল কলেজের মো. জহিরুল ইসলাম, সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মহসিন কবির, পালাখাল ডিগ্রি কলেজের সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহাজালাল প্রধান জালাল, কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, কচুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. হাবিবুন নবী সুমন এবং কচুয়া উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম মালেক প্রমুখ।

​এছাড়া কচুয়া উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সম্প্রচার কার্যক্রমে যুক্ত ছিলেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. আতাউল করিম।

Don`t copy text!