ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ১.৫ কিলোমিটার পাকা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

প্রতিবেদক
admin
জুলাই ১৭, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মো. হারুনুর রশিদ
কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের প্রায় ১.৫ কিলোমিটার পাকা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত, কাদা ও জলাবদ্ধতা। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া-কালিয়াপাড়া সড়কের কান্দিরপাড় রাস্তার মাথা থেকে বাইতুল আজিজ জামে মসজিদ হয়ে দৌলতপুর নলুয়া বাজার সড়কে সংযুক্ত এই সড়কটি এলাকার মানুষের চলাচলের অন্যতম প্রধান পথ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যায় এবং পুরো রাস্তা কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে। এতে মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক সময় যানবাহন গর্তে আটকে পড়ার ঘটনাও ঘটছে।
এ সড়ক দিয়েই কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় কাজেও এই সড়কের ওপরই নির্ভর করতে হয়। কিন্তু ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।
স্থানীয় বাসিন্দা মো. হাছান, আবুল হোসেন ও রাকিবুল হাসানসহ একাধিক ব্যক্তি জানান, কান্দিরপাড় থেকে উপজেলা সদরে যাতায়াতের এটি একমাত্র প্রধান সড়ক। অথচ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই চলাচল দুর্বিষহ হয়ে ওঠে। দ্রুত সড়কটি সংস্কার করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
শিক্ষার্থী মারুফ হাছান, আব্দুর রাহিম, খাদিজা আক্তার ও বাপ্পি হাছান জানায়, বৃষ্টি হলেই রাস্তা কাদায় ভরে যায়। তখন বিদ্যালয়ে যেতে অনেক কষ্ট হয়। প্রায়ই গর্তে পড়ে আহত হতে হয়। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানায় তারা।

Don`t copy text!