ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মজুরি আন্দোলনে উৎপাদন ব্যাহত, রপ্তানি ও অর্থনীতি নিয়ে উদ্বেগ।

প্রতিবেদক
admin
নভেম্বর ১৫, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স:

দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে অস্থিরতা। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে দেশের প্রধান রপ্তানি খাতকে ঘিরে। পরিস্থিতি সামাল দিতে আন্দোলন বা বিশৃঙ্খলা দেখা দিলেই কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ। এরই মধ্যে এক দিনে অন্তত ১৪৭টি পোশাক কারখানা বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে।

পোশাকশিল্পে চলমান অস্থিরতার প্রভাব শুধু কারখানার উৎপাদনেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক বাজারেও দেশের ভাবমূর্তি ও রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা তৈরি পোশাক খাত এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। ইতিমধ্যে বোর্ডের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। তবে শ্রমিকদের প্রত্যাশা ও বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গ্রহণযোগ্য মজুরি ঘোষণা না হলে আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক করা কঠিন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিল্পসংশ্লিষ্ট সূত্রের দাবি, কয়েক মাস আগে থেকেই মজুরি নিয়ে অসন্তোষ ও আন্দোলনের আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সময়মতো কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। এ ছাড়া আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে দুই শতাধিক প্রতিষ্ঠান ও মালিকের ব্যাংক হিসাব জব্দ করার ঘটনায় অনেক ব্যবসায়ী আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি করা হয়েছে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই করে কিছু ব্যাংক হিসাব খুলে দেওয়া হলেও এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পরিকল্পনার ঘাটতি, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব এবং শ্রমিকদের দাবির যথাযথ সমাধান না হওয়ায় পোশাকশিল্পের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে কার্যকর সমন্বয় এবং আলোচনার মাধ্যমে দ্রুত সংকটের সমাধান না হলে এর প্রভাব দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে পড়তে পারে।

তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই এ খাতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে শুধু শিল্পপ্রতিষ্ঠান নয়, দেশের অর্থনীতিও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।

সুএ মানবজমিন

Don`t copy text!