ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার-০৭, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার-০৯

প্রতিবেদক
admin
মে ৭, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ আটক,
জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের দিকনির্দেশনায় জনাব মোঃ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ, কচুয়া থানার নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে গত ০৬/০৫/২০২৬ তারিখ কচুয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মাদক বিরোধী অভিযান এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ মধুপুর সাকিনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১. রাম প্রসাদ প্রঃ রায় প্রসাদ (৪০), পিতা- খুদিরাম দাস, মাতা- মিশুরী রানী দাস, গ্রাম- মধুপুর (দাস বাড়ী), ০২নং পাথৈর ইউপি, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর-এর নিকট হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়। একই দলের পরিচালিত পৃথক অভিযানে সাচার সাকিনে মাদক ব্যবসায়ী ২. মোঃ সোহাগ (২৬), পিতা- খোকন মিয়া, মাতা- পারভিন বেগম, গ্রাম- মালিগাঁও (বেপারী বাড়ী), ০২নং পাথৈর ইউপি, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর-এর নিকট হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) মোহাম্মদ ফাত্তার মিঞা সঙ্গীয় ফোর্সসহ প্রসন্নকাপ সাকিনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ইয়াছিন বকাউল (৫৫), পিতা- মৃত জয়নাল আবেদীন, মাতা- মনজুমা বেগম, গ্রাম- প্রসন্নকাপ (বকাউল বাড়ী), থানা- কচুয়া, জেলা- চাঁদপুর-এর নিকট হতে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এসআই (নিঃ) মোঃ সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ দোজানা সাকিনে অভিযান পরিচালনা করে ০৪ জন মাদক ব্যবসায়ীর নিকট হতে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন — ০১. মোঃ রবিউল ইসলাম রনি (৩০), পিতা- মোঃ আবুল খায়ের, মাতা- তাছলিমা বেগম, গ্রাম- ফতেপুর (বেপারী বাড়ী), ০৫নং সহদেবপুর ইউপি; ০২. রাসেল (২৫), পিতা- মোঃ আবু সাঈদ, মাতা- মোসাঃ খাদিজা বেগম, গ্রাম- বড়ইগাঁও (পাটোয়ারী বাড়ী), ০৮নং কাদলা ইউপি; ০৩. ইমন (১৯), পিতা- মৃত ইকবাল, মাতা- আকলিমা বেগম, গ্রাম- ফতেপুর (মজুমদার বাড়ী), ০৫নং সহদেবপুর ইউপি এবং ০৪. মোঃ নাঈম (২০), পিতা- মোজাম্মেল, মাতা- লাকী বেগম, গ্রাম- ফতেপুর (ভূঁইয়া বাড়ী), ০৫নং সহদেবপুর ইউপি; সকলে থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।

এসআই (নিঃ) রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ আকানিয়া সাকিনে অভিযান পরিচালনাকালে পূর্বের মাদক মামলার পলাতক আসামী মোঃ কামরুল হাসান (৩৪), পিতা- রফিকুল ইসলাম, মাতা- পারভিন আক্তার, সাং- আকানিয়া, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর-কে আটক করা হয়। সর্বমোট ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজাসহ ০৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং পলাতক ০১ জন আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

🔷 পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার অভিযান

একই দিন এসআই (নিঃ) রুবেল সরকার, এসআই (নিঃ) রুহুল আমিন, এএসআই (নিঃ) কবির হোসেন, এএসআই (নিঃ) শরিফুল ইসলাম-১, এএসআই (নিঃ) রিয়াদ সরকার, এএসআই (নিঃ) মফিজুল ইসলাম-১ ও এএসআই (নিঃ) শরিফুল ইসলাম-২ সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত গ্রেফতারি অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত মোট ০৯ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন — ১. ফজর আলী (৭৫), পিতা- মৃত হাসুদ আলী, সাং- হাতিরবন্দ (আঃ প্রধানীয়া বাড়ী); ২. মোসাঃ ছালমা বেগম (২৫), স্বামী- মোঃ মাহাবুব মিয়া, সাং- হাতিরবন্দ (আঃ প্রধানীয়া বাড়ী); ৩. মোঃ সোগাহ (৩২), পিতা- খোকন মিয়া, সাং- মালিগাঁও; ৪. রাম প্রসাদ চন্দ্র সাদ (৪৪), পিতা- খুদিরাম দাস, সাং- মধুপুর (দাস বাড়ি); ৫. সজিব (২৫), পিতা- মিজানুর রহমান, সাং- হাতিরবন্দ (আঃ প্রধানীয়া বাড়ি); ৬. মোঃ মামুন হোসেন (২৩), পিতা- মৃত আঃ বারেক, সাং- কোয়া (খাঁন বাড়ী); ৭. মোঃ মোজাম্মেল (৪৪), পিতা- মৃত নোমান মাষ্টার, সাং- উজানী (মাষ্টার বাড়ী); ৮. মোসাঃ ফাতেমা বেগম, স্বামী- মির্জা মজিবুর রহমান, সাং- লক্ষীপুর (মির্জা বাড়ী) এবং ৯. মোঃ সোহাগ প্রঃ মানিক (২৩), পিতা- আব্দুল কাদের, মাতা- সামচুন নাহার, সাং- কড়ইয়া (হাজী সিদ্দিক ডিলার বাড়ী); সকলে থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

#চাঁদপুর_জেলা_পুলিশ #কচুয়া_থানা #মাদকবিরোধী_অভিযান #ইয়াবা_উদ্ধার #গাঁজা_উদ্ধার #মাদকমুক্ত_চাঁদপুর #পরোয়ানাভুক্ত_আসামী_গ্রেফতার #ChandpurPolice #KachuaThana #AntiDrugOperation #DrugFree_Chandpur #YabaSeized #Chandpur_District_Police

Don`t copy text!