ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের মধ্যনগরে মহিষখলা বাজারে দাঁড়িপাল্লার মিছিল ও পথসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম, শফিক,সুনামগঞ্জ, প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সুনামগঞ্জ–১ (ধর্মপাশা–তাহিরপুর–মধ্যনগর–জামালগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম জোরালো হচ্ছে।

২ ফেব্রুয়ারি সোমবার মধ্যনগর উপজেলা মহিষখলা বাজারে উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের জামায়াত ইসলামের অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দাঁড়িপাল্লার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি মহিষখলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

পথসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ–১ আসনের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন। তিনি বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটে জামায়াত ইসলাম নির্বাচিত হয়ে সংসদে গেলে এলাকার মানুষের অধিকার আদায়, উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় নিরলসভাবে কাজ করবে।”

প্রার্থী আরও বলেন, “ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন জরুরি। জামায়াত ইসলামকে সুযোগ দিলে ইনশাআল্লাহ জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবে।”

স্থানীয়রা জানিয়েছেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এলাকায় প্রার্থীদের প্রচারণা বাড়ছে। মহিষখলা বাজারে অনুষ্ঠিত এই গণসংযোগ মিছিল ও পথসভা নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে তারা মনে করছেন।

Don`t copy text!