ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব-৯ এর পৃথক অভিযানে সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২৯, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জ প্রতিনিধি

​সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও সদর উপজেলায় র‌্যাব-৯ এর পৃথক দুটি অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৭ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ থানার উজানীগাঁও এলাকায় চেকপোস্ট বসিয়ে সিলেটগামী ‘মস্কু ট্রান্সপোর্ট’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো এবং তার ওপর কফি দানা ছিটিয়ে রাখা অবস্থায় আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​এই অভিযানে গ্রেফতার হওয়া মো. জসিম উদ্দিন উজ্জ্বল (৩০) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ছাতেচালা গ্রামের মৃত হাবিবুর রহমান ছিফারের ছেলে।

​একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে সুনামগঞ্জ সদর থানার সুরমা ইউনিয়নের লালপুর সাতনীখ বাজারসংলগ্ন সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সবুজ রঙের সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি কালো ব্যাগের ভেতর নীল পলিথিনে মোড়ানো অবস্থায় আরও সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​এই ঘটনায় গ্রেফতার মো. সোহান মিয়া (২৩) হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছে, তারা সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সিলেটে নিয়ে যাচ্ছিল।

​র‌্যাব-৯ জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Don`t copy text!