ঢাকাশুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার সাবেক জনপ্রিয় এমপি রফিকুল ইসলাম রনি’র ২৪ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক কনিষ্ঠ জনপ্রিয় সংসদ সদস্য মরহুম রফিকুল ইসলাম রনি’র ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার উপজেলার খিড্ডা বাজার জামে মসজিদ,জুয়ারিখোলা উত্তর পাড়া বাইতুন নুর জামে মসজিদে পৃথক ভাবে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া একই দিনে বাদ জুমা কচুয়া উপজেলা পরিষদ জামে মসজিদ,মরহুমের নিজ গ্রাম আটোমোর গ্রাম,সাচার ইউনিয়নের বজুরীখোলাসহ বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে পৃথক ভাবে মরহুম রফিকুল ইসলাম রনির জান্নাতময় জীবন কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য যে, ১৯৯৮ সালের ১৭ই সেপ্টেম্বর তৎকালীন সময়ে সরাইলকান্দি গ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রান বিতরন করতে গিয়ে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। সেই থেকে বহুদিন পেরিয়ে গেলেও রনি ভক্তরা আজও ভুলেনি তাঁকে। প্রতিবছর ও নানান সময়ে এখনও কচুয়াবাসীর অন্তরে মরহুম রফিকুল ইসলাম স্মৃতিগাঁথা হয়ে রয়েছেন।

কচুয়া: কচুয়ার সাবেক এমপি রফিকুল ইসলাম রনির রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাতর মুসল্লিগন।

Don`t copy text!