ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় চোলাই মদ ও গাঁজাসহ ৩ জন যুবক কে আটক করেছে ডিবি ও ফাঁড়ি পুলিশ-DBO-News

প্রতিবেদক
admin
মার্চ ৪, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় পৃথক অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ ৩ জন যুবক কে আটক করেছে জেলা (গোয়েন্দা) ডিবি পুলিশ ও নওহাটামোড় ফাঁড়ি পুলিশ।
নওগাঁ গোয়েন্দা (ডিবি) পুলিশ
শনিবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ঋষি পাড়ায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদ ও ৭শ’ গ্রাম গাঁজা সহ দু’ জন মাদক কারবারি যুবককে আটক করেন।আটককৃত দূ’জন মাদক কারবারি হলেন, মান্দা উপজেলার ভারশোঁ ঋষি পাড়ার রবিন্দ্রনাথ ঋষির ছেলে সুমন ঋষি (৪৫) ও নিমাই ঋষির ছেলে নিতাই চন্দ্র ঋষি (২৫)।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ হাসমত আলী জানান, মাদক কেনা-বেচার গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে ঋষি পাড়াতে অভিযান পরিচালনা করে ৩০ লিটার চোলাই মদ ও ৭শ’ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি দু’ জনকে আটক করা হয়।
অপরদিকে নওগাঁর মহাদেবপুর থানাধীন নওহাটামোড় ফাঁড়ি পুলিশ শুক্রবার বিকালে মোটরসাইকেল যোগে বহণের সময় ১৫ বোতল চোলাই মদ সহ এক যুবককে হাতেনাতে আটক করেন। আটককৃত যুবক হলেন বেলঘরিয়া গ্রামের মৃত পরেশ এর ছেলে সুজন (৩৮)।
সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ ঐ দিন সন্ধায় জানান, আটককৃত যুবক সুজন একটি মোটরসাইকেল যোগে চোলাই মদ বহণকালে ফাঁড়ি পুলিশ নওহাটামোড় বাজারে অভিযান চালিয়ে ১৫ বোতল চোলাই মদ সহ সুজনকে আটক করেন। এসময় মাদক বহণের কাজে ব্যবহারীত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় পৃথক থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

Don`t copy text!