ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে শিক্ষার মানোন্নয়ন ও উপস্থিতি বৃদ্ধিতে অভিভাবক সমাবেশ এবং চারাগাছ বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২৪, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

মো. আতাউর রহমান সরকার, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

​চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এই বর্ণাঢ্য আয়োজনের করা হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মিয়াজীর সার্বিক ব্যবস্থাপনা এবং সিনিয়র শিক্ষক মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মিয়া মনজুর আমীন স্বপন।

​সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়ালেখায় মনোযোগী করা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেওয়ান আইসিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জুলহাস, ইউপি সদস্য মো. মিলন, শিক্ষক মো. শরিফ ও ধর্মীয় শিক্ষক মো. হুমায়ুন কবির। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিক, সামাজিক ও পরিবেশগত সচেতনতা গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে পরিবেশের প্রতি সচেতনতা সৃষ্টি ও সবুজায়ন কার্যক্রমে উৎসাহিত করতে প্রায় ৩০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারাগাছ তুলে দেওয়া হয়।

​এ সময় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আহ্বান জানানো হয়।

Don`t copy text!