ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কু‌ড়িগ্রা‌মে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ২৮, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত নছির উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইন পারাপারের সময় চিলমারীগামী রমনা লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন বছিরন বেওয়া। এতে তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাথায়ও গুরুতর আঘাত পে‌য়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শওকত আলী বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ ব‌লেন বিষয়‌টি রেলও‌য়ে পু‌লিশ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Don`t copy text!