ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলা পুলিশে আরআই জাহিদুল ইসলাম শেখের বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
Sagar Chandra
জুন ২৮, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) জাহিদুল ইসলাম শেখের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আন্তরিক পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, চাঁদপুরে দায়িত্ব পালনকালে জাহিদুল ইসলাম শেখ অত্যন্ত নিষ্ঠা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার পরিচয় দিয়েছেন। তিনি তার এই কর্মস্পৃহার প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহের আসেফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​উল্লেখ্য যে, সংরক্ষিত পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম শেখকে চাঁদপুর থেকে কুমিল্লা জেলায় বদলি করা হয়েছে।

Don`t copy text!