নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি চাঁদপুর সফরে আসায় তাকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে তিনি চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছালে এই আয়োজন করা হয়।
শুভেচ্ছা বিনিময় ও গার্ড অব অনার
মাননীয় মন্ত্রী মহোদয়ের শুভাগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান। এরপর জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল মন্ত্রী মহোদয়কে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করে। মন্ত্রী মহোদয় সালাম গ্রহণ করেন এবং উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।
উপস্থিতিবৃন্দ
এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে মন্ত্রী মহোদয় তাঁর নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

