ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর সদরে মদনা উমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৪, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন গাজী:

​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের হরিপুর সংলগ্ন মদনা উমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবীবুর রহমান

​অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ বাতেন চৌধুরী। সহকারী শিক্ষক মোঃ নোমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • ​স্থানীয় ইউপি সদস্য খোকন ভূঁইয়া
  • ​ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বাতেন জমাদার

​অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

Don`t copy text!