ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চান্দ্রায় ৬০ দিন জামাতে নামাজ আদায়ে শিশু-কিশোরদের সাইকেল উপহার

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৪, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন গাজী, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে শিশু-কিশোর ও তরুণ সমাজকে নামাজমুখী এবং ধর্মীয় অনুশাসনে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টানা ৬০ দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় শিশু-কিশোর ও শিক্ষার্থীদের মাঝে সাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ১২নং চান্দ্রা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব বাখরপুর বাইতুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মতে, নতুন প্রজন্মকে নামাজমুখী ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
সাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আনোয়ার উল্লাহ পাটওয়ারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলার রামপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুর রহমান, চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এ.টি.এম. মোস্তফা হামিদী, গাজীপুর (হরিপুর) ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান, বাইতুস সালাত জামে মসজিদের ইমাম মাওলানা নূর মোহাম্মদ পাটওয়ারী, সমাজসেবক মোস্তফা শেখ এবং প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শাহ আলম শেখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর আল-আমিন একাডেমির শিক্ষক আবদুল কাইয়ুম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Don`t copy text!