ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে অধিক মূল্যে জ্বালানি বিক্রি: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৩, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

রকি চন্দ্র সাহা, চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে লাইসেন্সবিহীন ব্যবসা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি তেল বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার বেরনাইয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
অভিযান সূত্রে জানা যায়, বেরনাইয়া বাজারের জ্বালানি ব্যবসায়ী আব্দুস সোবহান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে তেল বিক্রি করছিলেন। এছাড়া তার কোনো বৈধ লাইসেন্স ও দোকানে মূল্য তালিকা ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
অভিযানকালে একটি কাপড়ের দোকানে লুকিয়ে রাখা অবস্থায় আনুমানিক ১৩০ লিটার অবৈধ অকটেন উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেওয়া হয়। অভিযুক্ত ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
অভিযানে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও খিলা ফাঁড়ি পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

Don`t copy text!