ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে আবুল হোসেন, বটিয়াঘাটায় মোতাহার হোসেন শিমু ও রূপসায় হাবিব চেয়ারম্যান নির্বাচিত

প্রতিবেদক
majedur
জুন ৬, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে খুলনার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (০৫ জুন) রাতে খুলনা প্রশাসনের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী দাকোপ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আবুল হোসেন ৩৭হাজার ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম পেয়েছেন ১৮ হাজার ২৬১ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কিশোর কুমার রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন ফাতেমা আক্তার।
বটিয়াঘাটা উপজেলায় মো. মোতাহার হোসেন শিমু ৩৩ হাজার ৭৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের নেতা শ্রীমন্ত অধিকারী পেয়েছেন ৩৩ হাজার ৫৪ ভোট। উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তুহিন রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন রুনা লায়লা।
অপরদিকে রূপসা উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন এস এম হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ২৫ হাজার ৭৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার ফেরদৌস আহম্মেদ পেয়েছেন ২৪ হাজার ৬৬ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ছেন মো. আব্দুল্লাহ যোবায়ের ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন শারমীন ‍সুলতানা রুনা।

Don`t copy text!