ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধনী-দরিদ্রের বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান গোলাম পরওয়ারের

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৩০, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

ধনী ও দরিদ্রের মধ্যে কোনো বৈষম্য থাকবে না—এমন একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

​তিনি বলেছেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সকলের সমান অধিকার নিশ্চিত হবে। আইনের সামনে ধনী-দরিদ্রের কোনো পার্থক্য থাকবে না। সাধারণ মানুষকে তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য কারও কাছে তদবির করতে হবে না।”

​গত ২৯ আগস্ট বিকেলে খুলনার তেরখাদা উপজেলার নতুন বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​গোলাম পরওয়ার বলেন, “পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আমানত যথাযথভাবে আদায় এবং মানুষের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। এই শিক্ষা ব্যক্তিগত জীবনের পাশাপাশি সমাজ, প্রতিষ্ঠান ও রাষ্ট্র পরিচালনায় প্রয়োগ করতে হবে। দায়িত্ব পেয়ে নিজের সুবিধা হাসিল নয়, বরং অন্যের অধিকার রক্ষাই হওয়া উচিত নেতার মূল অঙ্গীকার।”

​তিনি আরও যোগ করেন, এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন, শ্রমিক পাবেন শ্রমের সম্মানজনক মজুরি, শিক্ষক বাঁচবেন মর্যাদা নিয়ে এবং তরুণরা যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাবেন।

​সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনগণের সেবায় নিয়োজিত করার ওপর জোর দিয়ে জামায়াত নেতা বলেন, “রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করার সুযোগ থাকবে না। ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও অপচয় বন্ধ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তবে তা যেন ব্যক্তিগত শত্রুতায় রূপ না নেয়। বেকারত্ব দূর করা, নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই অপরাধ ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন সম্ভব।”

​বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার আগের পথেই হাঁটছে এবং গত ছয় মাসেও কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দিতে পারেনি। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সব ধরনের অন্যায়-অবিচার দূর করে একটি ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে তিনি সবাইকে জামায়াতের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।

​তেরখাদা উপজেলা জামায়াতের আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. নাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান এবং সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম।

​সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, জামায়াত নেতা মাওলানা এম এ হাফিজ, মাস্টার আখতার ফারুক, ড. মাহফুজুর রহমান, মাওলানা আব্দুর রকিব, মাওলানা ইবাদুর রহমান, আহসান হাবিব লুনা, সাজ্জাদুল ইসলাম রানা, মাওলানা শাহজাহান আলী, মাওলানা গোলাম রব্বানী, মো. সাজ্জাদুর রহমান রাসেল, সিকদার মাসুদুর রহমান ও আহসান হাবিব টুকু।

Don`t copy text!