ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির সাঁড়াশি অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

​কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি) পরিচালিত সাঁড়াশি অভিযানে ২০ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

​শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় প্যান্ট পিস, বিদেশি মদ, চোরাচালানি গবাদিপশুসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য। সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

​কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ২২ বিজিবি জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Don`t copy text!