তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ৩১ আগস্ট সকাল ১০টায় তেরখাদায় নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন:
- উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী
- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. মুজাহিদুল ইসলাম
- উপজেলা কৃষি অফিসার মো. মেহেদী হাসান
- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আবু রায়হান
- থানার অফিসার ইনচার্জ মো. তহিদুল ইসলাম
- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু
- উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান
- উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল হাই
- উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার
- উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস
- উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশীদ
- উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ
- উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার মো. বিল্লাল হোসেন
- উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধেশ্যাম ঘোষ
- জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার
- পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল
- তথ্য আপা তাছলিমা খাতুন
এ ছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

