ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় আজিজুল বারী হেলাল এমপির পক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২৬, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

​প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্কুলের সাফল্যের লক্ষ্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল-এর পক্ষ থেকে তেরখাদার বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫ আগস্ট দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা বিএনপি নেতা শরীফ নাঈমুল হক ও শেখ রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা তুহিন।

​অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন:

  • ​উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোল্যা মাহবুবুর রহমান ও মো. সাজ্জাদ হোসেন নান্টা
  • ​বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, মো. পলাশ শেখ ও খান গিয়াস উদ্দিন
  • ​উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী
  • ​উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর
  • ​সাবেক ছাত্রনেতা মো. আল আমিন ও মো. পাভেল মোল্যা

​আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

Don`t copy text!