ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব প্রেসক্লাবের নতুন কমিটির সৌজন্যে সাক্ষাৎ সাংবাদিকদের স্বার্থে আমার সহযোগিতা:ওচমান গনি পাটওয়ারী

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৬, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর সাথে গত ২৬ জানুয়ারি দুপুরে ওনার কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেছেন মতলব প্রেসক্লাবের নবগঠিত কমিটি।

প্রথমেই জেলা পরিষদের চেয়ারম্যানকে মতলব প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকের নেতৃত্বে ক্লাবের কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী বলেন,মতলব দক্ষিণের সাংবাদিকদের স্বার্থে আমার সবধরনের সহযোগিতা ছিল এবং থাকবে। সাংবাদিকদের ঠিকানা হচ্ছে প্রেসক্লাব।তাই মতলব প্রেসক্লাবের জায়গাটি যেহেতু জেলা পরিষদের এবং লিজের মাধ্যমে দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ মতলবের সাংবাদিকরা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে সে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজী, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, আমির খসরু, গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, গোলাম হায়দার মোল্লা, নিমাই চন্দ্র ঘোষ, সদস্য সোবহান ফারুক, মোশাররফ হোসেন তালুকদার, কামাল দেওয়ান, মান্নান খান,সমীর ভট্টাচার্য বলু, আশরাফুল জাহান শাওলিন খোরশেদ আলম প্রমুখ।

ক্যাপসনঃ চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মতলব প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Don`t copy text!