সেপাল নাথ, (ছাগলনাইয়া প্রতিনিধি)
ফেনীর ছাগলনাইয়া রাধানগর ইউনিয়ন মধুগ্রাম ইয়াংস্টার ফোরামের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বাদ মাগরিব মধুগ্রাম (জিনারহাট) উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে মধুগ্রাম ইয়াংস্টার ফোরামের পরিচালক ও জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সাংসদ মুন্সি রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন সরকার, ইউনিয়ন বিএনপির আহবায়ক রবিউল হক চৌধুরী, সদস্য সচিব হুমায়ুন খোন্দকার, ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) মো. ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন পাটোয়ারী রিয়াদ, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব।
সোহানুর রহমান সোহান ও মুনতাসীর রহমান সামি’র যৌথ সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন টিটু চৌধুরী, আরিফুল ইসলাম, জাহেদ, শওকতুল ইসলাম, রুবেল, নুরের নবী লিটন, আশরাফুল করিম রাজিব, রেজাউল করিম মেম্বার, সাইদুল ইসলাম সুফল, রাহুল দাশ সহ ফোরামের অন্যন্য পরিচালক, সদস্যবৃন্দ।
ফাইনালে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে মধুগ্রাম গুডস্টারকে হারিয়ে শিরোপা জিতে নেয় রামপুর সুপার কিংস। শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।
এ টুর্নামেন্টে মোট ৩২ দল অংশগ্রহণ করেছেন বলে জানান আয়োজক কমিটি।

