ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিনে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরন ও অনুদান বিতরণ

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৫, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিন উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসাবে মতলব দক্ষিণ উপজেলায় ৯ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য সহায়ক উপকরণ ও অনুদান বিতরণ করা হয়।

গত ২৫ জানুয়ারী উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও সমাজসেবা কড়মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরডিপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ, মতলব প্রেসক্লাবের সাধরন সম্পাদক মাহফুজ মল্লিক, যুবলীগ নেতা ও ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজী প্রমুখ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ্ উপস্থিত ছিলেন । এ সময় ৯ জন ভিক্ষুকে ১ টি করে বকনা বাছুর, অটোরিকশা ও ভ্যানগাড়ী বিতরন করা হয়।

ক্যাপশনঃ মতলব দক্ষিণে ভিক্ষুকদের মাঝে বকনা বাছুর, অটোরিকশা ও ভ্যানগাড়ী বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ।

Don`t copy text!