ঢাকামঙ্গলবার , ২০ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা কমিটির বর্ণাঢ্য শোভাযাত্রা-DBO-news

প্রতিবেদক
admin
জুন ২০, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালীর আয়োজন করা হয়েছে। ২০ জুন মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জীত রায় চৌধুরী এর নেতৃত্বে এ শোভাযাত্রা ও র‍্যালী বের করা হয়।

রথযাত্রার মূল আয়োজনের সাথে অংশ নিয়ে
শোভাযাত্রা ও র‍্যালীটি চাঁদপুর শহরের শ্রী শ্রী গোপাল জিউ আখড়া থেকে বের হয়ে ছায়াবানী মোড়, চিত্রলেখা মোড় ও কালীবাড়ী মোড় হয়ে মেথা রোড গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা ও র‍্যালীতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা কমিটির সমন্বয়কারী বাবু চির রঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রাউত, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অঞ্জন মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গৌতম ঘোষ, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর চন্দ্র রায় (দীপক), কোষাধক্ষ্য উজ্জ্বল ঘোষ, বিপুল মজুমদার সহ সদস্যবৃন্দ।

এছাড়াও শোভাযাত্রা ও র‍্যালীতে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, ছাত্র মহাজোট এর জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সনাতনী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

Don`t copy text!