ঢাকাবুধবার , ৮ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
admin
মার্চ ৮, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে সেলিম রেজা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে,সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের (৩১) বয়সী এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক মাস ধরে ধর্ষণ করে আসছিলো রাজধানীর হাজারীবাগের একটি বাড়ির কেয়ারটেকার সেলিম রেজা। পরে ওই নারী ওই ব্যক্তিকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে ওই নারীকে ভয়ভীতি প্রদর্শন করে আত্মগোপনে চলে যায় সে।

পরে রাতে ওই যুবককে প্রধান আসামী করে ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ভোর রাতে হাজারীবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ধর্ষণকারীকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা। গ্রেপ্তারকৃত ধর্ষণকারী রাজশাহী জেলার বাঘা থানার হরিনা গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে।

Don`t copy text!