ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে আলাদা স্থানে ২ লাশ উদ্ধার

প্রতিবেদক
admin
মার্চ ৪, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কুশুরা ইউনিয়নের রাধানগর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটন হোসেন (২৮) ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। সে পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

ধামরাই থানার পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে লাশের খবর জানতে পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন- ভুট্টা ক্ষেত থেকে লিটন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে, ধামরাইর আরেকটি এলাকা থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ।

Don`t copy text!