ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক যুগান্তর প্রতিনিধি জসিম জনির কন্যার ট্যালেন্টপুল বৃত্তি লাভ

প্রতিবেদক
admin
মার্চ ৩, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন প্রতিনিধিঃ

জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর লালমোহন উপজেলা প্রতিনিধি ও লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনির মেয়ে তাসনিম তাহসিন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সে। তাহসিনের এ অর্জনে সাংবাদিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তার সফলতা কামনা করেছেন।

অন্যদিকে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিয়ে তাহসিনসহ ২ জন ট্যালেন্টপুল ও ৯ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

এছাড়া এবছর লালমোহন উপজেলার ২১০টি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০৫৯ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০টি ট্যালেন্টপুল এবং ১২৭টি সাধারণ বৃত্তি অর্জন করে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

Don`t copy text!