ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টের নির্দেশে সাভারে অবৈধ ইট ভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন

প্রতিবেদক
admin
মার্চ ২, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

হাইকোর্টের নির্দেশে সাভারে অবৈধ ইট ভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। বিকেলে উপজেলার আমিনবাজার ইউনিয়নের সালেহপুর দেওয়ানবাড়ি এলাকায় এ অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালা করে ভেঙে দেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছুমা আখতার।

জানা যায়,আমিনবাজার ইউনিয়নের দেওয়ানবাড়ি এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘ দিন ধরে বায়ু দূষণ করে আবু সাঈদ ব্রিকস এর মালিক আবু সাঈদ ও জাহিদ ইট পুড়িয়ে বাজার জাত করে আসছিলো।

পরে আজ বিকেলে ওই ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভেকু দিয়ে পুরো ইট ভাটা গুড়িয়ে ভেঙে দেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছুমা আখতার। এসময় ইট ভাটা ভাঙার পাশাপাশি সেখানে প্রস্তুত করে রাখা কাঁচা ইট ও ভেঙে ফেলা হয়।

এদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রের অভিযানের খবর পেয়ে অবৈধ ইট ভাটার মালিক ভাটার গেটে বড় তালা ঝুলিয়ে গা ঢাকা দেয়। পরে তালা ভেঙে সেখানে প্রবেশ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। সরকারী কাজে বাধা প্রদান করায় এলাকাবাসী অবৈধ এই ইট ভাটার মালিকের কঠোর শাস্তি দাবি করেছেন। অভিযানে এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছুমা আখতার জানান,সাভারে সকল অবৈধ ইট ভাটা ভেঙে দেওয়া হবে অভিযান অব্যাহত থাকবে বলেও বলেন তিনি। অভিযানে এসময় সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!