আগামীকাল সোমবার লক্ষ্মীপুরে ৩ লাখ ৯শ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ১৪ ৮০ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস শিশুকে নীল ও ১২ থেকে ৫৯ মাসের শিশুকে লাল রঙের ভিটমিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ভ্রাম্যমান হিসেবে বাস স্টেশন, লঞ্চঘাটসহ বিভিন্ন পয়েন্টেও শিশুদেরকে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে। আজ রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জেলার সাংবাদিকদের নিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এই সব তথ্য জানান সিভিল সার্জন ড. আহমেদ কবির। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

