ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলবে ঊষার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী- নেশা থেকে উত্তোরনের পথ হচ্ছে খেলাধুলা, প্রতিমন্ত্রী শামসুল আলম

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেন নেশা থেকে যুবসমাজকে উত্তোলনের পথ হচ্ছে খেলাধুলা ।

খেলাধুলার মাধ্যমেই উজ্জীবিত থাকে ক্রীড়াঙ্গন।মতলব দক্ষিণ উপজেলা সদরের ঊষার স্পোর্টিং ক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় নিউ হোস্টেল মাঠে গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

তিনি ঊষার স্পোর্টিং ক্লাবের এ সময়োপযোগী উদ্যেগের জন্য প্রশংসা করেন। বর্তমানে মাদকের কারনে স্কুলে পড়ুয়া ছেলেরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাদেরকে ক্রীড়ামুখী করার জন্য এ সংগঠনটি যে ব্যতিক্রম পদক্ষেপ নিয়েছে তার পাশে আমি সবসনয় থাকবো।ঊষার স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য হাসান শুভ্রের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।অনুষ্ঠানের উদ্ধোধন করেন ক্লাবের উপদেষ্টা তাসরিফ বারী।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখছেন ঊষার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। পবিত্র কোরআন তিলওয়াত করেন মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মহন। আলোচনা শেষে গুণীজনদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ছবির ক্যাপসনঃ মতলব দক্ষিণে ঊষার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন।

Don`t copy text!