ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় নিজের ধর্মকে প্রাধান্য দিয়ে আসছেন- এমপি শাওন

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু যেমন ধর্মের জন্য ব্যাকুল ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় নিজের ধর্মকে প্রাধান্য দিয়ে আসছেন। তাই সারা বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশে প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রত্যেক ধর্মের মানুষ আজ নিরাপদ জীবন যাপন করছেন ।

(১৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামী ফাউন্ডেশন, লালমোহন, ভোলা কর্তৃক আয়োজিত লালমোহন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত সন্মানীত ইমামদেরকে নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সন্মেলন-২০২৩ অনুষ্ঠানে ভোলা -০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন ।

উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী সহ-সভাপতি মোঃ দিদারুল ইসলাম অরুণ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ জাকির হোসেন পঞ্চায়েত, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওঃ মোঃ শাহে আলম, কালমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকতার হোসেন হাওলাদারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Don`t copy text!