ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তিন দিনের সফরে কিশোরগঞ্জে, রাষ্টপতি মোঃ আবদুল হামিদ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামে তিন দিনের সফরে মিঠামইন উপজেলায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩ টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।

এ সময় কিশোরগঞ্জ-৪ (মিঠামইন-ইটনা- অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সেখান থেকে মিঠামইন ডাকবাংলোয় পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

১৫- ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের সফরে কিশোরগঞ্জে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি তার নিজ উপজেলা মিঠামইনসহ ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় সফর করবেন।

Don`t copy text!