ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার নান্দাইল উপজেলা প্রশাসনিক হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, সহকারী কমিশনার ভুমি এ টি এম আরিফ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুনুর রশীদ, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সিদ্ধান্ত মোতাবেক উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব-স্ব কর্মপরিকল্পনা নির্ধারণ করবে। এছাড়া সঠিক নিয়মে স্ব-স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়।

Don`t copy text!