ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সম্মাননা পেলো নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সাংবাদিকতায় অবদান রাখার একটি অবদান,যার কারণে সম্মাননা পেলো নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ।

৩ ফেব্রুয়ারী শুক্রবার চাঁদপুর শিল্পকলা একাডেমীতে এই সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা প্রদান করেন জেলা সাংবাদিক সংস্থা নামে একটি সংগঠন।

আর সম্মাননা স্মারক সাবিত্রী রানী ঘোষের হাতে তুলে দেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব হাবিবুর রহমান।

নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ পাক্ষিক চাঁদ নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জেলা সাংবাদিক ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদকসহ সে একজন সামজসেবিকা।

অন্য দিকে সম্মাননা স্মারক পেয়ে সাবিত্রী রানী ঘোষ জানান , আমি সম্মাননা পেয়েছি এটা আমার সুভাগ্য, তবে আমি লিখতে ভালোবাসি এবং সমাজের চিত্র আমার লেখায় ফুটিয়ে তুলতে পছন্দ করি। আমাকে সম্মানিত করায় আমি জেলা সাংবাদিক সংস্থার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সহ-সভাপতি আতাউর রহমান, জেলা সাংবাদিক সংস্থার সভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ ইসহাক, দপ্তর সম্পাদক দিল মোঃ দিলরাজসহ উপস্থিত ছিলেন।

Don`t copy text!