ঢাকাশুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

আলিফ আরিফা কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কার্যকরি পরিষদের সভা বুধবার সন্ধ্যায় জেলা শহরের হাবীবুল্লাহ স্মরনী ইকবাল কুটির এ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস সিনিয়র রিপোর্টার আতাউর রহমান, সহ সভাপতি এম এ সালাম শান্ত, সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠ টংগী প্রতিনিধি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ কাপাসিয়া প্রতিনিধি নুরুল আমীন সিকদার, সাংগঠনিক সম্পাদক দৈনিক মুক্ত বলাকার সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ সাপ্তাহিক ভাওয়াল সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক মুক্তবলাকা চীফ রিপোর্টার কামাল হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠান সফল করতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনকে আহবায়ক ও সহ সভাপতি এম এ সালাম শান্তকে সমন্বয়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় আগামী ১১ মার্চ ২০২৩ সাধারণ সভা ও ফ্যামিলি ডে, নতুন সদস্য আহবান এবং সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে গাজীপুর জেলার কাপাসিয়া, টংগী, কালিয়াকৈর, শ্রীপুর, কালিগজ্ঞ, বাসন, কোনাবাড়ী, পূবাইল, গাছায় দুই জন করে সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Don`t copy text!