ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

সময়কালীন সপ্তাহব্যাপী কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং সমপর্যায়ের মাদ্রাসাসহ সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পালন উপলক্ষ্যে কিশোরগঞ্জে জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় হলরুমে উক্ত জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন কার্যালয় আয়োজিত, কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, এর তত্ত্বাবধায়ক ও উপপরিচালক ডা. মো: হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার মাকসুদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারগণ, সিনিয়র ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাগণ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং ব্রাক এর প্রতিনিধি, কিশোরগঞ্জের ১৩ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ এবং উপজেলা শিক্ষা অফিসারগণ সহ অন্যান্য কর্মকর্তা – কর্মচারী বৃন্দ।

Don`t copy text!