ঢাকামঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ও যানবাহনে নিষিদ্ধ ও জরিমানা

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩১, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ও যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৫ টি পরিবহনকে মোট ৫ হাজার ৫শত টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় কুড়িগ্রাম সদরের ধরলা ব্রীজ সংলগ্ন কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা -২০০৬ অনুসারে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় উক্ত পরিবহন গুলোকে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।এসময় ১০ টি হাইড্রোলিক হর্ণ জব্দও করা হয়।

এছাড়াও এ সময় অহেতুক হর্ণ বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ঠদের মাঝে সচেতনতামূলক প্রচারনা চালানো এবং যানবাহনে শব্দদূষণ বিরোধী বিভিন্ন স্টিকার সংযুক্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসীফ ও জনাব রেদওয়ান ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম ।

জেলা পুলিশ কুড়িগ্রামের একটি দল ভ্রাম্যমাণ আদালতে এসময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!