ঢাকারবিবার , ২৯ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে সকল দলের অংশগ্রহণ করা দলের দায়িত্ব-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৯, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনে সকল দলের অংশগ্রহণ করা দলের দায়িত্ব-দৈনি
নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, আমরা কমিশন প্রথম থেকে আহ্বান জানাচ্ছি সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আশাবাদী সকলে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ করা সকল দলের দায়িত্ব ও কর্তব্য। তারাই মাঠের প্লেয়ার। তারা মাঠে না থাকলে নির্বাচন ভালো হবে না।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম এম সফিউল্লার বাসভবন প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

ইভিএম প্রসঙ্গে আনিসুর রহমান বলেন, ইতোমধ্যে আপনারা জেনেছেন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন হওয়ার সিদ্ধান্ত ছিল, তবে বলা হয়েছে প্রাপ্যতা সাপেক্ষে।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সহধর্মিণী সালমা রুপালী, জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ

Don`t copy text!