ঢাকামঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৭, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খেলা-ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল  এ প্রতিপাদ্য কে সামনে রেখে  শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে মিনিবার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টার দিকে পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।ফাইনালে শ্রীনগর স্পোর্টিং ক্লাবকে পাড়াগাঁও স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়,বিজয়ী দলকে একটি২৪” রঙিন টেলিভিশন ও রানার্সআপ দলকে১টি  সাউন্ড বক্স পুরস্কার হিসেবে প্রদান করা হয়।পাড়াগাঁও যুব সমাজকল্যাণ সংসদ এর আয়োজনে ও ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের সার্বিক সহযোগিতায় এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের উপদেষ্টা সমাজসেবক মোঃ নুরুজ্জামান বেপারী ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক ও পাড়াগাঁও যুব সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা মোঃ আদিলুর রহমান আদিল এর সভাপতিত্বে ও মোঃ ফয়সাল মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান ও পুরস্কার প্রাপ্ত সংগঠক মোঃ জসিম মোল্লা, আয়োজকদের মধ্যে উপস্থিত থেকে খেলা পরিচালনা ও পুরস্কার বিতরণ করেন আতোয়ার মল্লিক, জসিম শেখ, ডালিম বেপারী, ইলিয়াস শেখ, তারেক বেপারী, সাওন, সিফাত, ইয়ামিন, আহাদ প্রমূখ।

Don`t copy text!