ঢাকাশনিবার , ৩১ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে ঝিকুট শিক্ষাবৃত্তি পুরস্কার বিতরণ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩১, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখানে ঝিকুট শিক্ষাবৃত্তি পুরস্কার বিতরণ
সিরাজদিখানে ঝিকুট শিক্ষাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে উপজেলার শতাধিক স্কুলের ঝিকুট বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।
  ৩১ ডিসেম্বর সকাল সকাল ১০ টার সময় ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক ও ঝিকুটের উপদেষ্টা ড. মুহাম্মদ জমির হোসেনের সভাপতিত্বে ও সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও ঝিকুটের উপদেষ্টা কেএন ইসলাম বাবুল এর পরিচালনায়  এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও স্বাগত বক্তব্য দেন ঝিকুটের সভাপতি আব্দুল্লাহ কাদের।এছাড়াও উপস্থিত ছিলেন 
ঝিকুটের উপদেষ্টা ও জাতিসংঘের অবসরপ্রাপ্ত আইসিটি কর্মকর্তা নজরুল ইসলাম,বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুটের উপদেষ্টা সামছুল হক হাওলাদার, ঝিকুটের উপদেষ্টা ড.মো. সাইদুল ইসলাম খান, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা,  ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক, ঝিকুটের উপদেষ্টা মো.আরশাদ হোসেন আকাশ, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন প্রমুখ।

Don`t copy text!