ঢাকাবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের হাজরাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে চেয়ারম্যান আবুল হোসেন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার সুধী সমাজ।এসময় প্রধান অতিথি চেয়ারম্যান আবুল হোসেন তাঁর বক্তব্যে বলেছেন- বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন মূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে এবং শিক্ষার মান উন্নয়নে যা যা করা প্রয়োজন, তা করতে হবে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। যেনো এ প্রতিষ্ঠানের সভাপতি সকল কাজ ও সেবা সুষ্ঠভাবে করতে পারি।

Don`t copy text!