ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে স্কুলছাত্রের ভ্যান চুরি, এনজিওর ঋণে দিশেহারা পরিবার

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৭, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় আবারও অভিনব প্রতারণার মাধ্যমে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এবার এই প্রতারক চক্রের শিকার হয়েছে গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র শাওন হোসেন (১২)। ঋণের টাকায় কেনা জীবিকা নির্বাহের একমাত্র সম্বলটি হারিয়ে এখন দিশেহারা কিশোর শাওনের পরিবার।

​ভুক্তভোগী শাওন গোগা (গাজীপাড়া) গ্রামের ভ্যানচালক নয়ন হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি ব্র্যাক, আশা ও আদ্বদীন এনজিও থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ঋণ নিয়ে ১ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে একটি নতুন ভ্যান তৈরি করেন নয়ন হোসেন। পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝে শাওন ভ্যানটি নিয়ে বের হতো।

ঘটনার বিবরণ:

স্থানীয়রা জানান, নতুন ভ্যানটি লক্ষ্য করে প্রতারক চক্রটি বেশ কিছুদিন ধরেই শাওনকে অনুসরণ করছিল। গত শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গোগা বাজার থেকে বাগআঁচড়া যাওয়ার কথা বলে চক্রের এক সদস্য ভ্যানটি রিজার্ভ করে। বাগআঁচড়া কাঁচাবাজার মোড় থেকে কিছু দূরে একটি বাড়ির গেটের সামনে ভ্যানটি রেখে কৌশলে শাওনকে বাজারে নিয়ে যায় ওই ব্যক্তি। এ সময় ওত পেতে থাকা চক্রের অন্য সদস্যরা ভ্যানটি নিয়ে দ্রুত চম্পট দেয়।

আতঙ্কে ভ্যানচালকরা:

বাগআঁচড়া এলাকায় ভ্যান চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ৪ অক্টোবর ঝিকরগাছার বৃদ্ধ ভ্যানচালক ইদ্রিস আলী এবং ২১ জানুয়ারি ইউপি সচিব পরিচয় দিয়ে খোকন মোল্লা নামের আরও এক ব্যক্তির ভ্যান একই কায়দায় চুরি করা হয়। গত ১৭ মার্চ চুরির চেষ্টাকালে দুজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হলেও চুরি হওয়া কোনো ভ্যানই উদ্ধার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

​বারবার চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ দেখা দিয়েছে। অনেকেই এখন আইনি ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে থানায় অভিযোগ করতে অনীহা প্রকাশ করছেন।

প্রশাসনের বক্তব্য:

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, “ঘটনাটি সম্পর্কে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, দ্রুত এই সংঘবদ্ধ চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং দরিদ্র পরিবারের একমাত্র আয়ের উৎস ভ্যানটি উদ্ধারে প্রশাসন যেন যথাযথ ভূমিকা পালন করে।

Don`t copy text!