ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের শার্শা আগমন উপলক্ষে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৮, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি:-

যশোরের শার্শা উপজেলার উলাশীতে ‘জিয়ার খাল’ পুনঃখনন কর্মসূচি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে বেনাপোল উন্নয়ন পরিষদ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বেনাপোলের বিশিষ্ট সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান সজন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মফিজুর রহমান সজন বলেন, “দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে এটি এখনো বঞ্চিত। অবকাঠামোগত সীমাবদ্ধতা, তীব্র যানজট, পণ্য খালাসে দীর্ঘসূত্রতা এবং যাত্রীসেবার নিম্নমানের কারণে বন্দর ব্যবহারকারীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।”
তিনি আরও উল্লেখ করেন যে, বেনাপোল বন্দর ও কাস্টমস থেকে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও সেই অনুপাতে এলাকার উন্নয়ন হয়নি। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়।
**দাবিগুলো হলো:**
১. ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মাণ।
২. বেনাপোল স্থলবন্দরে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি ১০০ শয্যার হাসপাতাল স্থাপন।
৩. বেনাপোল স্থলবন্দরের নাম পরিবর্তন করে ‘জিয়া স্থলবন্দর’ রাখা।
মফিজুর রহমান সজন আরও বলেন, “যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ ও পুরাতন গাছগুলো দ্রুত অপসারণ করা জরুরি। এগুলো যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।”
বিগত সময়ে বন্দরের অবহেলিত অবস্থার কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বেনাপোল বন্দরের আধুনিকায়ন ত্বরান্বিত হবে। সম্প্রতি বন্দরে ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বন্দর এলাকায় উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় আহতদের যশোর শহরে নিতে হয়। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাই এখানে দ্রুত একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা সময়ের দাবি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তারাও বন্দরের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো তুলে ধরে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, বেনাপোল বন্দরকে আন্তর্জাতিক মানের করা গেলে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও পুটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান হবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Don`t copy text!