ছাগলনাইয়া জিআর ওয়ারেন্টে ভূক্ত ০১ জন আসামী গ্রেফতার সহকারী পুলিশ সুপার, ছাগলনাইয়া সার্কেল জনাব মোঃ মাহমুদুল হাসান মামুন মহোদয় এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহীদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই/মঞ্জুর হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ ইং-২৫/১১/২০২২খ্রিঃ তারিখ রাতের বেলায় বাঁশপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
জিআর ওয়ারেন্ট ভূক্ত আসামী শহিদ উল্যাহ প্রকাশ কানা শহিদ, পিতা- মৃত অহিদুর রহমান, সাং- বাঁশপাড়া, কানা শহিদের বাড়ী, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনীকে গ্রেফতার পূর্বক অদ্য ২৬/১১/২০২২খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

