ঢাকাসোমবার , ২১ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে উপজেলা কৃষকলীগের নেতৃত্বে রাজগঞ্জে প্রচার মিছিল- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২১, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৪ নভেম্বর যশোরে আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশাল প্রচার মিছিল বের হয়েছে। সোমবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলা কৃষকলীগের নেতৃত্বে ও আয়োজনে প্রচার মিছিলটি বের হয়। মিছিল থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি গোলাম রসুল চন্টার সভাপতিত্বে ও চালুয়াহাটি ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন খানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মারুফ আল রাজী, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক আমজাদ আলী খান, আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক, জহুরুল হক, খলিলুর রহমান, আব্দুল ওদুদ, ইউসুফ আলী, রফিকুল ইসলাম পাশা, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবলীগের সভাপতি অপু, কৃষকলীগ নেতা শ্যামপদ দাস, ছাত্রনেতা নাঈম ইসলাম প্রমুখ। মিছিলটি চৌরাস্তাসহ বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। মিছিল থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেয়া হয়। এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম রাজগঞ্জ উপজেলা হওয়ার জন্য দাবি জানান।

Don`t copy text!