সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষীপুজা। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন মঠ-মন্দির ও গ্রামে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে নানা আয়োজনে পালিত হয়েছে লক্ষীপুজা। উপজেলার দোয়াটি গ্রামের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে এ পূজা উদযাপন করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। রবিবার রাতে পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহামন ওই গ্রামের বিভিন্ন মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করেন।
এসময় আওয়ামী লীগ নেতা জাকির হোসেন পাটোয়ারী,দোয়াটি লোকনাথ মন্দিরের সভাপতি দুলাল চন্দ্র দাস,ইউপি সদস্য পরিমল সরকার,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুমন মিয়াজী,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল রানা ভুট্টু,প্রদীপ চন্দ্র সহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ায় লক্ষীপূজা পরিদর্শন করছেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ অন্যান্যরা।

