ঢাকাবুধবার , ২০ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে ঘর বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২০, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২১জুলাই বৃহস্পতিবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যারের ২য় ধাপে বরাদ্দকৃত জমিসহ ঘর উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ২০ জুলাই বুধবার সকাল সাড়ে ১০ঘটিকার সময় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিং এ বিস্তারিত তথ্য উল্লেখ করে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।প্রেস ব্রিফিং সুত্রে জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ১ম ধাপে ৬৫টি, ২য় ধাপে ২৫টি,৩য় ধাপের ১ম স্তরে ১৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর প্রদান করা হয়। ৩য় ধাপের ২য় স্তরে আগামীকাল বৃহস্পতিবার ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর প্রদান হবে।উপজেলা প্রশাসন সুত্রে আরো জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়ন থেকে বহু সংখ্যক আবেদনের মধ্যে থেকে ১ শত ২১ জনের নাম তালিকাভুক্ত করা হয়। পরে গোপনে ও প্রকাশ্যে তদন্ত সাপেক্ষে ৯৬টি পরিবারকে গৃহহীন ও ভূমিহীন হিসেবে চুড়ান্ত করা হয়।
এদের মধ্যে আগামী বৃহস্পতিবার সারা দেশের ন্যয় পশ্চিশ বাকাকুড়ায় ১১ টি এবং নলকুড়ায় ৪ টি সহ ১৫ টি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হবে। এছাড়াও মালিঝিকান্দা ইউনিয়নের দান্যারপাড় ও গৌরীপুর ইউনিয়নের গজারীকুড়া এলাকায় সেনাবাহিনী কর্তৃক নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরে ৫৫ টি পবিরারকে পূর্ণবাসিত করা হচ্ছে। বাকি ২৬ টি পরিবারকেও পরবর্তী পর্যায়ে জমিসহ ঘর হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি উক্ত প্রেস ব্রিফিং উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, ওসি(তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

Don`t copy text!